১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রবন্ধ

যৌতুক প্রথা : এক অভিশপ্ত সামাজিক ব্যাধি

প্রকাশকাল: 04/05/2025

যৌতুক প্রথা : এক অভিশপ্ত সামাজিক ব্যাধি

অজ্ঞতা, মুর্খতা আর উদাসীনতা আমাদের মুসলিম সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। এই অজ্ঞতা ও উদাসীনতার ফলে মুসলিম সমাজ নিজেদের মহান তাহযিব-তামাদ্দুন পরিত্যাগ করে হিন্দুওয়ানী ও পাশ্চাত্যের নোংরা সাংস্কৃতি গ্রহণ করে নিচ্ছে।

অসভ্য পশ্চিমা ও হিন্দুওয়ানী কৃষ্টি কালচার গ্রহণের কারণে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে অশ্লীলতা ও যুলুমের মতো হাজারো ব্যাধির অনুপ্রবেশ ঘটেই চলছে। সেগুলোর মাঝে অভিশপ্ত এক সামাজিক ব্যাধির নাম “যৌতুক প্রথা”।

নারী নির্যাতনের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো- এই অভিশপ্ত যৌতুক প্রথা। ইতিহাসবিদদের কাছে স্বীকৃত অভিমত হচ্ছে, এই যৌতুক প্রথার উৎপত্তি প্রাচীন হিন্দুসমাজে হয়েছে। হিন্দু আইন বইতে উল্লেখ আছে যে, উত্তরাধিকার সূত্রে নারীদের যেহেতু কোনো সম্পদ দেয়া হয় না, তাই বিয়ের সময় যৌতুকের নামে সম্পদ দেয়া হয়।

আল্লাহ আমাদেরকে এই অভিশপ্ত সামাজিক ব্যাধি থেকে রক্ষা করুন, বিজাতীয় সকল প্রকার কুপ্রথা ও রূসম-রেওয়াজ থেকে আমাদের হেফাজত করুন এবং একমাত্র তাঁরই সন্তুষ্টির উদ্দেশ্যে এই সকল অপকর্মের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার তাওফীক দান করুন। আমীন।

Scroll to Top