প্রবন্ধ

তাওহীদের প্রথম রোকন ত্বাগুতকে অস্বীকার করা

প্রকাশকাল: 07/05/2025

তাওহীদের প্রথম রোকন ত্বাগুতকে অস্বীকার করা

কালিমাতুত তাওহীদের রোকন দুটি
১. نفي না বাচক বা বর্জন অর্থাৎ لا إله কোন ইলাহ নেই
২. اثبات হ্যাঁ বাচক বা গ্রহণ অর্থাৎ إلا الله একমাত্র আল্লাহ ছাড়া

একসাথে لا إله إلّا الله এর অর্থ হলো- “একমাত্র আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই” এর অর্থ: একমাত্র আল্লাহ ছাড়া আর কোন সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদাত পাবার যোগ্য নয়। সাহায্য চাওয়া, কুরবানি করা, মানত এবং সমস্ত ইবাদাত কেবল মহান আল্লাহর জন্য করা।

এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ তথা ইবাদাতের ক্ষেত্রে একত্ববাদ। এই তাওহীদুল উলুহিয়্যাহকে মক্কার মুশরিকদের থেকে নিয়ে বর্তমান যামানার মুশরিকরা সবাই অমান্য করে। যদিও তাওহীদুর রুবুবিয়্যাহ তথা প্রতিপালনের ক্ষেত্রে একত্ববাদ’র কিছু অংশ মুশরিকরাও স্বীকার করে নেয়।

তাওহীদের সমস্ত প্রকারকে পরিপূর্ণভাবে অন্তরে বিশ্বাস, যবানে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন না করে কেউ মুওয়াহ্যিদ বা তাওহীদবাদী মুসলিম হতে পারবে না।

কালিমাতুত তাওহীদের দুটো রোকনের প্রথম রোকন হচ্ছে- نفي না বাচক বা বর্জন অর্থাৎ كفر بالطاغوت ত্বাগুতকে অস্বীকার করা। আর দ্বিতীয় রোকন হচ্ছে- اثبات হ্যাঁ বাচক বা গ্রহণ অর্থাৎ ايمان بالله আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা।

আল্লাহ তা’আলা ইরশাদ করেন-

فَمَنْ يَكْفُرُ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

“সুতরাং যে ত্বাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো সেই তো মজবুত হাতল আঁকড়ে ধরলো – যা ছিন্ন হবার নয়।” -সূরা বাকারা: ২৫৬

এ হিসাবে কালিমাতুত তাওহীদের রোকন দুটি
১. كفر بالطاغوت ত্বাগুতকে অস্বীকার করা বা لا إله কোন ইলাহ নেই
২. ايمان بالله আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বা إلا الله একমাত্র আল্লাহ ছাড়া

Scroll to Top