ইসলামের মৌলিক আকীদায় বিশ্বাসী হওয়া ছাড়া ঈমানদার হওয়া অসম্ভব। আর ইসলামের মৌলিক আকীদাসমূহের অন্যতম হল দুনিয়ায় ইসলামই একমাত্র সত্য ধর্ম, অন্যান্য সকল ধর্ম মিথ্যা, একেবারেই ভ্রান্ত, শিরক এবং ভ্রষ্টতা। পরকালের মুক্তি একমাত্র ইসলাম মানার মধ্যেই নিহিত।
ইন্টারফেইথ বা আন্তঃধর্মীয় সম্প্রীতির এই স্লোগানে বিশ্বাসী ব্যক্তি মুসলিম নই। কেউ যদি এ কথা বিশ্বাস করে যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইয়াহুদি সকল ধর্মের শিক্ষা এক, তাহলে সে ইসলামের মৌলিক আকীদায় অবিশ্বাসী কাফের বলে বিবেচিত হবে।
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ – الاية: 85 من سورة آل عمران ; وَالَّذِى نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لاَ يَسْمَعُ بِى أَحَدٌ مِنْ هَذِهِ الأُمَّةِ يَهُودِىٌّ وَلاَ نَصْرَانِىٌّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِى أُرْسِلْتُ بِهِ إِلاَّ كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ – رقم الحديث: 403 من صحيح مسلم