নামায ফাসেদ হয়ে যায় এমন ভুল কেরাত পড়ার পর ঐ রাকাতেই রুকুর আগে তা শুদ্ধ করে পড়ে নিলে নামায সহীহ হয়ে যাবে। কিন্তু যে রাকাতে ভুল পড়া হয়েছে সে রাকাতের রুকুর আগে শুদ্ধ করে পড়তে না পারলে, দ্বিতীয় রাকাতে বা পরবর্তীতে তা আর সংশোধনের সুযোগ থাকে না। সুতরাং পরবর্তী রাকাতে শদ্ধ করে পড়ে নিলেও ঐ নামায সহীহ বলে গণ্য হবে না।
الفتاوى الهندية ٨٢/١ (زكريا، قديم): ذكر في الفوائد: لو قرأ في الصلاة بخطأ فاحش ثم رجع وقرأ صحيحا، قال عندي صلاته جائزة، وكذلك الإعراب.
ইমদাদুল ফাতাওয়া ১/৫৮৭ (যাকারিয়া), আহসানুল ফাতাওয়া ৩/৪৪৫ (যাকারিয়া), ফাতাওয়া হাক্কানিয়া ৩/১৭৭ (আল মাতবা’আতুল আরাবিয়্যাহ) ফাতাওয়া মাহমুদিয়া ৭/১১৮ (ইদারাতুল ফারুক, করাচি)
ফাতাওয়া নিরীক্ষণে: শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু