বিবাহের আকদের পূর্বে হবু স্বামী কতৃক হবু স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার প্রদান করা শারয়ী দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। যেহেতু এখনো আকদ অর্থাৎ সাক্ষীদের উপস্থিতিতে ইজাব-কবুল সংঘটিত হয়নি, তাই পাত্র পাত্রীকে তালাক গ্রহণের অনুমতি দিলেও তা ধর্তব্য হবে না। কারণ, বিয়ের আগে পাত্র নিজেই তালাক প্রয়োগের ক্ষমতা রাখে না। তবে হ্যাঁ, আকদ বা বিবাহ সম্পন্ন হয়ে গেলে স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার প্রদান করা যায়।
আর পাত্র যদি বিবাহের সাথে সম্পৃক্ত করে (যেমন পাত্র বলল: অমুক মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার পর আমি যদি কাবিননামায় প্রদত্ত শর্তসমূহ লঙ্ঘন করি তাহলে সে তালাক গ্রহণের অধিকার রাখবে) পাত্রীকে উক্ত অধিকার দেয় তাহলে তা শারয়ীভাবে গ্রহণযোগ্য হবে। বিবাহের পর স্ত্রী শর্তসাপেক্ষে ওই অধিকার নিজের উপর প্রয়োগ করতে পারবে।
في شرح مختصر الطحاوي ٨٩/٥ (دار البشائر الإسلامية): قال أبو جعفر: ومن قال لامرأته: أنت طالق قبل أن أتزوجك، لم يقع شيئ، لقول النبي -صلى الله عليه وسلم- لا طلاق قبل النكاح . البحر الرائق ٥/٤ (زكريا) : إنما يصح في الملك ،كقوله لمنكوحته: إن زُرتِ فأنتِ طالق أو مضافا إليه، أي: إلى الملك، كإن نكحتُكِ فأنتِ طالق، فيقع بعده، أي: بعد وجود الشرط. أحسن الفتاوى ١٧٧/٥ . الحيلة الناجزة ص٣٣
উত্তর নিরীক্ষণে: শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু