১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৬২:

অচল ছেঁড়া-ফাটা টাকার বিনিময়ে নতুন টাকা ক্রয়ে সুদ হয়?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 04/05/2025

অচল ছেঁড়া-ফাটা টাকার বিনিময়ে নতুন টাকা ক্রয়ে সুদ হয়?

উত্তর

প্রতিটা দেশের প্রচলিত মুদ্রা পরস্পর লেনদেনের ক্ষেত্রে কমবেশি করা হারাম এবং সুদী কারবারের অন্তর্ভুক্ত। সুতরাং দেশীয় ছেঁড়া বা পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কমবেশি করে আদানপ্রদান করা জায়েয নেই। বর্তমান প্রচলিত নোটগুলো স্বর্ণ-রূপার স্থান দখল করে আছে। তাই স্বর্ণ-রূপার বিধান নোটগুলোর ওপর বর্তাবে।

উল্লেখ্য যে, ব্যাংক কর্তৃপক্ষ যদি ছেঁড়া টাকার বিনিময়ে নতুন/ভালো টাকা প্রদান করে আর তাতে অতিরিক্ত গ্রহণ না করে, তহলে এক্ষেত্রে তা সুদী লেনদেন বলে বিবেচিত হবে না।

صحيح البخاري ٢١٧٥ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ، وَالفِضَّةَ بِالفِضَّةِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ، وَبِيعُوا الذَّهَبَ بِالفِضَّةِ، وَالفِضَّةَ بِالذَّهَبِ كَيْفَ شِئْتُمْ

Scroll to Top