প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৬০:

নামাযরত ব্যক্তির সামনে দিয়ে ভুলে চলে গেলে গুনাহ হবে?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 04/05/2025

নামাযরত ব্যক্তির সামনে দিয়ে ভুলে চলে গেলে গুনাহ হবে?

উত্তর

নামাযীর সামনে দিয়ে ভুলে অতিক্রম করলে গুনাহ হবেনা। “ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, নিশ্চয় আল্লাহ আমার উম্মাতের ভুল, বিস্মৃতি এবং জোরপূর্বক তাদেরকে যে কাজ করতে বাধ্য করা হয়েছে তা ক্ষমা করে দিয়েছেন।”

তবে নামাযীর সামনে দিয়ে ইচ্ছাকৃতভাবে অতিক্রম করার গুনাহের শাস্তি অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক হিসেবে হাদিসে বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে যে, নামাযীর সামনে দিয়ে অতিক্রম করার শাস্তি কত ভয়াবহ তা যদি মানুষ জানতো, তাহলে প্রয়োজনে শত বছরও দড়িয়ে অপেক্ষা করতো। আবার কোনো কোনো হাদিসে চল্লিশের কথা পাওয়া যায়।

সুনানে ইবনে মাজাহ: ২০৪৫, সুনানে আবু দাউন:৭০১, সুনানে ইবনে মাজাহ: ৯৪৬

لو يعلم أحدكم ما له في أن يمر بين يدي أخيه معترضا في الصلاة . كان لأن يقيم مائة عام خير له من الخطوة التي خطاها

Scroll to Top