প্রচলিত ফটো স্টুডিওগুলোর অধিকাংশ কাজই হারাম। সাধারণত মানুষ শখের বশবর্তী হয়ে ছবি তোলে। ইসলামী শারিয়া প্রয়োজনহীন ছবি উঠানোকে নাজায়েয বলেছে। তাই এ অপ্রয়োজনীয় ছবি তোলার ব্যবসা থেকে অর্জিত আয়ও নাজায়েয হয়। অবশ্য পাসপোর্ট সাইজের ছবি বা এর চেয়ে ছোট ছবি, যা অফিসিয়াল প্রয়োজনে তোলা হয় তা জায়েয এবং এ থেকে অর্জিত আয়ও জায়েয। কিন্তু স্টুডিওতে এর পরিমাণ খুবই কম। তাই স্টুডিওতে অধিকাংশ কাজ নাজায়েয এবং অধিকাংশ উপার্জনও নাজায়েয।
لا يجوز أخذ الأجرة على المعاصي كالغناء والنوح والملاهي، لأن المعصية لا يتصور استحقاقها بالعقد، فلا يجب عليه الأجر، وإن أعطاه الأجر وقبضه لا يحل له ويجبعليه ردّه على صاحبه. مجمع الانهر – ص. 533 من الجزء الثالث – ط. دار عالم الكتب