২৯ রবিউল আউয়াল ১৪৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৭৯:

জর্দা, সিগারেট, গুল ও তামাক খাওয়া ও বিক্রি করার হুকুম কী?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 25/05/2025

জর্দা, সিগারেট, গুল ও তামাক খাওয়া ও বিক্রি করার হুকুম কী?

উত্তর

সিগারেট, জর্দা, গুল ও তামাক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সমস্ত বিজ্ঞ ডাক্তারদের মতে এগুলো শুধু ক্ষতিকরই নয় বরং মৃত্যুর কারণ হয়। আর মহান আল্লাহ সুরা বাকারা ১৯৫ নম্বর আয়াতে বলেন, ‘নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়োনা’। কাজেই এই সমস্ত জিনিষ থেকে বিরতা থাকা আবশ্যক।

সিগারেট, জর্দা, গুল ও তামাক স্বাস্থ্যগত ক্ষতির পাশাপাশি আর্থিক অপচয়, অন্যকে কষ্ট দেয়া, অন্যের ক্ষতি সাধন এবং ফাসেকদের সাদৃশ্যাবলম্বনও রয়েছে। যার প্রতিটিই স্বতন্ত্র গুনাহ। এসব কারণে সিগারেট, জর্দা, গুল ও তামাক খাওয়া ও বিক্রি করা উভয়ই নাজায়েয এবং এগুলোর বিক্রয়লব্ধ অর্থও হালাল নয়।

حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ خَالِدٍ النُّمَيْرِيُّ أَبُو الْمُغَلِّسِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ الْوَلِيدِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى أَنْ لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ‏. سنن ابن ماجة – ر. 2344 من الجزء الاول – ط. مركز الحوت

س ۱ : ما حكم الإسلام في بيع الدخان السجائر، وإن كان بيعها أمراً من الوالد فهل هذا يكون عذراً، إن كان حراماًفما العمل؟ وما حكم الإسلام في بيع البلبيف، واللانشون، والجبن المستورد؟ أفتونا مأجورين. ج ۱: شرب الدخان حرام والاتجار بيعا وشراء فيه حرام. اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء – ص. 56 من الجزء الثالث والعشر – ط. دارالعاصمة

Scroll to Top