প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ২৬ :

প্রবাসীদের সাদকাতুল ফিতর আদায়ের নিয়ম কী?

উত্তর প্রদান করেছেন:

উস্তাযুল হাদিস শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 27/03/2025

প্রবাসীদের সাদকাতুল ফিতর আদায়ের নিয়ম কী?

উত্তর

খাদ্যদ্রব্যের মূল্যের ব্যাপারে সাদকাতুল ফিতর আদায়কারীর অবস্থানস্থল ধর্তব্য হবে। সুতরাং যারা প্রবাসে থাকেন তাদের নাবালেগ সন্তান দেশে থাকলেও প্রবাসের মূল্য হিসাবেই সেখানে সাদকাতুল ফিতর আদায় করবেন। আর যদি প্রবাসীর পক্ষ থেকে দেশে কেউ সাদকাতুল ফিতর আদায় করে দেন, তাহলে তা দেশের খাদ্যদ্রব্যের মূল্যের হিসেবে আদায় করতে হবে।

সাদকাতুল ফিতর বিষয়ক হাদীসগুলো সামনে রাখলে মোট পাঁচ প্রকার খাদ্যের উল্লেখ পাওয়া যায়: যব, খেজুর, পনির, কিসমিস ও গম। তার মাঝে প্রথম চারটি দিয়ে ফিতরা আদায় করলে প্রায় ৩ কেজি ২৭২ গ্রাম বা তার মূল্য পরিশোধ করতে হবে। আর শেষেরটা অর্থাৎ গম দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে প্রায় ১ কেজি ৬৩৬ গ্রাম বা তার মূল্য প্রাদান করতে হবে।

مجمع الأنهر- دار الكتب العلمية -1/334 : هى واجبة على الحر المسلم المالك لنصاب فاضل عن حوائجه الأصلية فتجب على مسافر وصبى ومجنون ويعتبره مكانه لنفسه

সাদকাতুল ফিতর আদায়ে আমাদের ও সালাফদের মাঝে পার্থক্য!

Scroll to Top