প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ২৭ :

যার ঋণ পরিশোধ করলে নেসাব পরিমাণ মাল থাকেনা, তার যাকাতের বিধান কী ?

উত্তর প্রদান করেছেন:

উস্তাযুল হাদিস শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 28/03/2025

যার ঋণ পরিশোধ করলে নেসাব পরিমাণ মাল থাকেনা, তার যাকাতের বিধান কী ?

উত্তর

কারো ঋণ যদি এত হয় যা বাদ দিলে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে না তাহলে তার ওপর যাকাত ফরয নয়। এই প্রসিদ্ধ মাসআলাটি সকল ঋণের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

ঋণ দুই ধরনের হয়ে থাকে

আবশ্যকীয় প্রয়োজন পূরণের জন্য বাধ্য হয়ে ঋণ গ্রহণ।
অনাবশ্যকীয় প্রয়োজন যেমন ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে ঋণ গ্রহণ।

প্রথম প্রকারের ঋণ সম্পদ থেকে বাদ দিয়ে যাকাতের নিসাব বাকি থাকে কিনা তার হিসাব করতে হবে। নিসাব থাকলে যাকাত ফরয হবে, অন্যথায় নয়।

দ্বিতীয় প্রকারের ঋণ যা উন্নয়নের জন্য নেওয়া হয় যেমন কারখানা বানানো, কিংবা ভাড়া দেওয়া বা বিক্রি করার উদ্দেশ্যে বিল্ডিং বানানো অথবা ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিলে যাকাতের হিসাবের সময় সে ঋণ ধর্তব্য হবে না। অর্থাৎ এ ধরনের ঋণের কারণে যাকাত কম দেওয়া যাবে না।

مصنف عبد الرزاق – حبيب الرحمن الاعظمي – 7087: أن عثمان كان إذا خرج يخطب فيقول : من كان عليه دين فليقضه ثم ليزك ماله ، فقال لي عطاء عند ذلك : لعمري ما في مال الرجل وهو عليه دين – صدقة فيه ،قال عطاء : فإذا زكوا عطاء الرجل بعد دينه فلم يظلم سيد العطاء.قلت له : أرأيت إن كان علي دين ، ولي مال ، ولي من الرقيق ما يقل علي من الدين أزكي عني ؟ قال : نعم .

Scroll to Top