এক মুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। চাকরি পাওয়া, টিকিয়ে রাখা বা অন্য যেকোনো দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য দাড়ি মুণ্ডানো কিংবা একমুষ্ঠির চেয়ে ছোট করা হারাম।
قال رسول الله صلى الله عليه وسلم : لا طاعةَ في مَعصيةِ اللهِ – مسند احمد بن حنبل, رقم: 19880 ط. مؤسسه الرسالة
”রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোনো মানুষের আনুগত্য করা যাবে না।” – মুসনাদে আহমাদ ইবনে হাম্বল: ১৯৮৮০
আম্মাজান আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদীসে এসেছে,
من التمس رضى الله بسخط الناس رضي الله عنه، وأرضى الناس عنه، ومن التمس رضا الناس بسخط الله سخط الله عليه، وأسخط عليه الناس
“যে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন এবং মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে যে মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন এবং মানুষকেও অসন্তুষ্ট করে দেন।” -জামে তিরমিযী: ২৪১৪