প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৬৬:

মাহরাম ছাড়া মহিলারা কতদূরে সফর করতে পারবেন?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 10/05/2025

মাহরাম ছাড়া মহিলারা কতদূরে সফর করতে পারবেন?

উত্তর

নারীদের জন্য মাহরাম ছাড়া সফরের দুরত্ব পরিমাণ কিংবা এর চেয়ে বেশি দূরত্বের সফরে যাওয়া বৈধ নয়। হানাফী মাযহাবের ‘মুফতা বিহি কওল’ অনুযায়ী সফরের দূরত্বের ক্ষেত্রে মূল ভিত্তি হলো, তিন দিনের সফরের দূরত্ব। উপমহাদেশের আলেমগণ এ অঞ্চলে তিন দিন সফর করে কতটুকু যাওয়া যায়, তা যাচাই করে সহজে বুঝার সুবিধার্থে সুনির্দিষ্ট করে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটারের কথা ফাতাওয়াতে উল্লেখ করেন।

কিন্তু বর্তমানে ফিতনার ভয়ংকর যামানা চলছে। যত্রতত্র নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। মুসলিম নারীদের মান, ইযযত, আব্রু নিয়ে শঙ্কাবোধ বেড়েই চলছে। এই বিষয়টা সামনে রেখে আরব বিশ্বের সর্বোচ্চ ফাতাওয়া বোর্ড (فتاوى اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء) সুস্পষ্ট ভাষায় ফাতাওয়া জারী করেছে যে, একজন নারীর জন্য মাহরাম বা স্বামী ব্যতীত কম বা বেশি (অর্থাৎ ৭৮ কিলোমিটারের কম বা বেশি) যে কোনো দূরত্বের সফর করা নিষেধ। তবে হ্যাঁ শাররী কোনো প্র্রয়োজনে পর্দার ‍সাথে এক স্থান থেকে অন্যত্র যাওয়া জায়েয।

رد المحتار (دار عالم الكتب) 3/465 :هو ثلاثة أيام ولياليها فيباح لها الخروج إلى ما دونه لحاجة بغير محرم . بحر . وروي عن أبي حنيفة وأبي يوسف كراهة خروجها وحدها مسيرة يوم واحد، وينبغي أن يكون الفتوى عليه لفساد الزمان . شرح اللباب ويؤيده حديث الصحيحين لا يحل لامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ أَنْ تُسَافِرَ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ إِلَّا مَع ذِي تَحَرَمٍ عَلَيْهَا وفي لفظ لمسلم مَسِيرَةَ لَيْلَةٍ وفي لفظ يوم . فتاوى اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء ( دار المؤيد ) 17/307 : لا تسافر المرأة إلا مع محرم لها أو زوج، سواء طالت المسافة أو قصرت.

Scroll to Top