২৯ রবিউল আউয়াল ১৪৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৫৫:

ওযুবিহীন অবস্থায় হাতমোজা বা হ্যান্ডগ্লাভস পরে কুরআন স্পর্শ করা যাবে?

উত্তর প্রদান করেছেন:

মুফতি জিহাদুল ইসলাম হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 27/04/2025

ওযুবিহীন অবস্থায় হাতমোজা বা হ্যান্ডগ্লাভস পরে কুরআন স্পর্শ করা যাবে?

উত্তর

ওযু না থাকা অবস্থায় হাতমোজা বা হ্যান্ডগ্লাভস পরে কুরআন ধরা যাবে না। কেননা ওযুবিহীন অবস্থায় শরীরে পরিহিত কোনো কাপড় দ্বারা আল্লাহর কালাম স্পর্শ করা জায়েয নেই। গ্লাভস দ্বারা কুরআন ধরতে চাইলে সেটি হাত থেকে খুলে তা দ্বারা ধরতে পারবে।

تبيين الحقائق (زكريا) ١٦٦/١ : ولا يجوز لهم مس المصحف بالثياب التي يلبسونها، لأنها بمنزلة البدن, وفي فتح القدير (زكريا) ١٧١/١


উত্তর নিরীক্ষণে: শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

Scroll to Top