২৯ রবিউল আউয়াল ১৪৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৫৪:

এক মাযহাবের অনুসারী কি অন্য মাযহাবের ইমামের পিছনে নামাজের এক্তেদা করতে পারবে নাকি এককী নামাজ আদায় করবে?

উত্তর প্রদান করেছেন:

মুফতি জিহাদুল ইসলাম হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 26/04/2025

এক মাযহাবের অনুসারী কি অন্য মাযহাবের ইমামের পিছনে নামাজের এক্তেদা করতে পারবে নাকি এককী নামাজ আদায় করবে?

উত্তর

এক মাযহাবের অনুসারী অন্য মাযহাবের ইমামের পিছনে এক্তেদা করার ক্ষেত্রে তিন সূরত:-

১। যদি অন্য মাযহাবের ইমামের ব্যাপারে এ কথা সুনিশ্চিতভাবে জানা থাকে যে, তিনি নামাজের ফরজসমূহ আদায়ের ক্ষেত্রে অন্যান্য মাযহাবের প্রতিও যথেষ্ট খেয়াল রাখেন, তাহলে এমতাবস্থায় একাকী নামাজ পড়ার চেয়ে তার পেছনে এক্তেদা করাই উত্তম।

২। আর যদি জানা থাকে যে, তিনি ফরজসমূহের ক্ষেত্রে অন্যান্য মাযহাবের প্রতি খেয়াল রাখেন না তাহলে তার পেছনে এক্তেদা করা সহীহ হবেনা।

৩। আর যদি কিছুই জানা না যায়, তবে এমন ব্যক্তির এক্তেদা করা মাকরূহ হলেও তার পেছনে জামাতে নামাজ পড়াই উত্তম। তবে শর্ত হলো, মুক্তাদির মাযহাব অনুযায়ী ইমাম সাহেব থেকে নামাজ ভঙ্গের কোনো কারণ (যেমন, শরীরের কোনো স্থান হইতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া ইত্যাদি) প্রকাশ না পাওয়া। এমন কিছু প্রকাশ পেলে মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যাবে।

الدر المختار مع رد المحتار (دار الثقافة والتراث ٥٣٩:٣)
وإن تيقن المراعاة لم يكره، أو عدمها لم يصح، وإن شك كره. (الدر المختار) أي المراعاة في الفرائض من شروط وأركان في تلك الصلاة، وإن لم يراع في الواجبات والسنن.
وفي حاشية الطحطاوي على الدر المختار (مكتبة رشيدية ٢٤٤:١)

Scroll to Top