আশরাফুল মাখলুকাত মানুষ জীবিত ও মৃত উভয় অবস্থায় সম্মানের পাত্র। অন্যায়ভাবে, প্রাণবন্ত একজন মানবকে অস্ত্র দিয়ে আঘাত করা যেমন হারাম, তেমনিই নিষ্প্রাণ বনি আদমের ওপর অস্ত্রোপচার করাও অবৈধ। [সুনানে আবু দাউদ :৪৫৮]
প্রচলিত বিশ্বব্যবস্থার জঘন্য ও ভয়ংকর এক চরিত্র হচ্ছে, পোস্টমর্টেম বা ময়না তদন্তের নামে মৃতদেহের গুরুত্বপূর্ণ অংশগুলো কাটাছেঁড়া করে লাভবান হওয়া। ইসলামি শারীয়ার দৃষ্টিকোণ থেকে এই কাজ জঘন্য হারাম ও কাবিরাহ গুনাহ।
যদিও দাবি করা হয় যে, পোস্টমর্টেমের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়। কিন্তু বিশেষজ্ঞদের দৃষ্টিতে বাস্তবতা হলো- ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হয়না; বরং এই পোস্টমর্টেম হচ্ছ আঘাতে জর্জরিত নিথর মৃতদেহের ওপর বয়ে যাওয়া জঘন্য অত্যচার এবং যুলুমের নামান্তর। আল মুুসতাআন বিল্লাহ।
صحيح مسلم ( دار الكتب العلمية ) 1731 : كانَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ إذَا أَمَّرَ أَمِيرًا علَى جَيْشٍ، أَوْ سَرِيَّةٍ، أَوْصَاهُ في خَاصَّتِهِ بتَقْوَى اللهِ، وَمَن معهُ مِنَ المُسْلِمِينَ خَيْرًا، ثُمَّ قالَ: اغْزُوا باسْمِ اللهِ في سَبيلِ اللهِ، قَاتِلُوا مَن كَفَرَ باللَّهِ، اغْزُوا وَلَا تَغُلُّوا، وَلَا تَغْدِرُوا، وَلَا تُمَثِّلُوا، وَلَا تَقْتُلُوا وَلِيدًا.