১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৩৪ :

ব্যান্ডেজ ও প্লাস্টারে পানি লাগানো অসম্ভব হলে অযুর নিয়ম কী?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 13/04/2025

ব্যান্ডেজ ও প্লাস্টারে পানি লাগানো অসম্ভব হলে অযুর নিয়ম কী?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ক্ষতস্থান ছাড়া অন্যান্য অঙ্গে পানি ব্যবহার করে স্বাভাবিক নিয়মেই ওযু করবেন। ব্যান্ডেজ, প্লাস্টার বা পট্টির ওপর ভেজা হাত দ্বারা মাসাহ করবেন। ব্যান্ডেজ, প্লাস্টার বা পট্টির অংশে পানি না লাগিয়ে অবশিষ্ট অংশ ধৌত করা সম্ভব হলে তা পানি দ্বারা ধুয়ে নেবেন। অন্যথায় যতটুকু অংশ ধোয়া সম্ভব তা ধৌত করবেন। অবশিষ্ট অংশ ভেজা হাতে মাসাহ/মুছে নেবেন।

السنن الكبرى للبيهقي ( دار كتب العلمية ) ۱۰۷۹ : عن عبد الله بن عمر أنه كان يقول : من كان له جرح معصوب عليه توضأ ومسحعلى العصائب ويغسل ما حول العصائب

Scroll to Top