বিতির নামাযে দুআয়ে কুনূত পড়া ওয়াজিব। আর দুআয়ে কুনূত মানে হচ্ছে আল্লাহর কাছে অনুগত প্রকাশের দুআ। তবে প্রসিদ্ধ দুআটি অর্থাৎ اللّهُمَّ إنَّا نَسْتَعِيْنُك পড়া ওয়াজিব নয়; বরং তা পড়া সুন্নত। তাই যথাসম্ভব এ দুআটি পড়ারই চেষ্টা করবে। তবে দুআয়ে কুনূত হিসেবে যে কোনো দুআ-ইস্তিগফার পাঠ করলেও ওয়াজিব আদায় হয়ে যাবে। যেমন- رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. পড়তে পারেন। কিংবা তিনবার اَللّهُمَّ اغْفِرْلِيْ অথবা يَا رَبِّ পড়তে পারেন। দুআ-ইস্তিগফার পড়া যাবে কিন্তু দরুদ শরীফ পড়া যাবেনা।
التجنيس و المزيد (ارادة القران و العلوم الاسلامية) 2/88 : من لا يحسن الدعاء في الوتر بالعربية، فإما أن يقول : اللهم اغفر لنا ، ويكرر هذا ثلاث مرات…آه