মাসবুক ব্যক্তি যদি ভুল বশত ইমামের সালাম ফেরানোর সাথে সাথে অথবা তার পূর্বে সালাম ফিরায়, তাহলে সে দাঁড়িয়ে যাবে এবং বাকি নামাজ আদায় করবে। এই ক্ষেত্রে সিজদা সাহু আদায় করতে হবে না। হ্যাঁ, যদি ইমামের সালাম ফিরানোর পর মাসবুক ব্যক্তি সালাম ফিরায় তাহলে সিজদা সাহু আদায় করা ওয়াজিব হয়ে যাবে। আর যদি উক্ত মাসবুক মনে করে যে, ইমামের সাথে সালাম ফিরানো উচিৎ এবং ইচ্ছা করেই সালাম ফিয়িয়ে ফেলে,তাহলে নামায নষ্ট হয়ে যাবে।
উল্লেখ্য যে, নামাযের জামাতের শুরুতে যার এক বা একাধিক রাকাত ছুটে যায়, এমন ব্যক্তিকে মাসবুক বলা হয়।
الفتاوي الهندية ( دار الكتب العلمية ) 1/101 : أنه لو سلم مع الإمام ساهيا أو قبله لا يلزمه سجود السهو وإن سلم بعده لزمه كذا في الظهيرية هو المختار كذا في جواهر الأخلاطي، وإن سلم مع الإمام على ظن أن عليه السلام مع الإمام فهو سلام عمداً فتفسد كذا الظهيرية