১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ২১ :

মাযারে সিজদাকারী ব্যক্তি কি মুশরিক বলে বিবেচিত হয়?

উত্তর প্রদান করেছেন:

উস্তাযুল হাদিস শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 16/03/2025

মাযারে সিজদাকারী ব্যক্তি কি মুশরিক বলে বিবেচিত হয়?

উত্তর

সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। তিনি ছাড়া অন্য কোন ব্যক্তি বা মাযারের মৃত পিরকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করলে সাথে সাথে সিজদাকারী ব্যক্তি মুশরিক বলে গণ্য হয়। ইসলামের সাথে তার আর কোন সম্পর্ক অবশিষ্ট থাকেনা। আর কোন ব্যক্তি যদি গাইরুল্লাহকে সম্মানের উদ্দেশ্য সিজদা করে, তাহলেও সে সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহগার বলে বিবেচিত হয়। গাইরুল্লাহকে সিজদাকারী ব্যক্তি হয়তো শিরকে আকবরে লিপ্ত হয়ে মুশরিক হয়, নয়তো ভয়ংকর কবিরা গুনাহে জড়িত হয়ে অভিশাপের উপযুক্ত হয়।

প্রশ্নকারী ভাইকে বলবো, আপনি যেই উদ্দেশ্যেই মাযারে সিজদা করে থাকেন তা অত্যন্ত ঘৃণিত অপরাধ হয়েছে। এখন আল্লাহর কাছে তাওবা করুন ও নিরাশা মনোভাব পরিহার করুন। সূরা নূহের ১০ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, “তোমরা তোমাদের রব-এর নিকট ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় তিনি মহাক্ষমাশীল।”

السُّجُودُ عَلَى ضَرْبَيْنِ : سُجُودُ عِبَادَةٍ مَحْضَةٍ ، وَسُجُودُ تَشْرِيفٍ ، فَأَمَّا الْأَوَّلُ فَلَا يَكُونُ إلَّا لِلَّهِ وقال : وَأَجْمَعَ الْمُسْلِمُونَ عَلَى: أَنَّ السُّجُودَ لِغَيْرِ اللَّهِ مُحَرَّمٌ

মাজমুউল ফাতাওয়া, শায়খুল ইসলাম ইমাম ইবনে তায়মিয়াহ: ৪/৩৬১ ; ৪/৩৫৮

Scroll to Top