প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ২০:

“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” ইসলামের কালেমা না?

উত্তর প্রদান করেছেন:

উস্তাযুল হাদিস শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 15/03/2025

“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” ইসলামের কালেমা না?

উত্তর

“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” নিয়ে উম্মাহর মাঝে ১৪ শত বছর কোন সংশয় ছিল না। সবাই এক বাক্যে এটাকে ইসলামের কালেমা বলে স্বীকার করেছে। ইবনে কাসির রাহি. সূরা কাফিরুন তাফসির করতে গিয়ে এক স্থানে বলেন, ولهذا كان كلمة الإسلام لا إله إلا الله محمد رسول الله এইজন্য ইসলামের কালেমা ছিল “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”। আর তাফসিরে ইবনে কাসিরে সূরা ইবরাহিমের ২৪ নাম্বার আয়াতের তাফসিরে উল্লেখ আছে যে, ইবনু আববাস রা. বলেন, কালিমায়ে তাইয়্যিবাহ হল “লা ইলাহা ইল্লাল্লাহ”।

উপরোক্ত আলোচনা সামনে রাখলে আপনি হয়তো “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” কে কালিমায়ে তাইয়্যিবাহ বলবেন না। তবে এটাকে ইসলামের কালেমা বলতে কোন সমস্যা হবার কথা নই। যেহেতু ইবনে কাসির রাহি. এটাকে ইসলামরে কালেমা বলেছেন। অপরদিকে সাহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে, রাসূল সা. এর কাছেই এই কালেমা পরে আবু যর রাযি. ইসলাম গ্রহণ করেছেন।

عن يوسف بن صهيب، عن عبد الله بن بريدة، عن أبيه، قال: انطلق أبو ذر ونعيم ابن عم أبي.ذر، وأنا معهم يطلب رسول الله صلى الله عليه وآله وسلّم وهو مستتر بالجبل، فقال له أبو ذر يا محمد، أتيناك لنسمع ما تقول، قال: أقول لا إله إلا الله محمد رسول الله، فآمن به أبو ذر وصاحبه

– আল ইসাবাহ ফি তাময়িযিস সাহাবাহ, হাফেয ইবনে হাজার আসকালানি রাহি. ৬/৩৬৫

Scroll to Top