আল্লাহ কর্তৃক নাযিলকৃত বিধান দিয়ে রাষ্ট্র চালানো বা বিচার-ফয়সালা করা তাওহীদে রুবূবিয়্যাতের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহর রুবূবিয়্যাতের দাবিই হল, আল্লাহ্র বিধান ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে কার্যকর করা। কোন নরাধম যদি বলে আমি চাইনা যে, “শরিয়াহ দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক” অথবা বলে যে, আমার দল শরিয়াহ আইনে বিশ্বাসী নই” তাহলে সে ব্যক্তি সুস্পষ্ট ভাষায় ইসলাম নামের সুমহান জীবনব্যবস্থা পরিত্যাগ করে কুফরের জাহান্নামী সীমানায় প্রবেশ করলো।
এই পৃথিবীর বুকে মহান আল্লাহর একমাত্র সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল-কুরআন। এই কুরআন ছাড়া এই যমিনে যতসব সংবিধান আছে, সবগুলোর অপরনাম তাগুতি সংবিধান বা জীবনব্যবস্থা। যেকোনো ব্যক্তি তাগুতি সংবিধানে বিশ্বাসী হয় কিংবা তাগুতি সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে বা করতে চায়, সে আল্লাহর দ্বীন ইসলাম পরিত্যাগ করে কাফের হয়ে যায়।
মহান আল্লাহ সূরা নিসার ৬৫ নাম্বার আয়াতে মুমিন থাকার জন্য তিনটা শর্ত আরোপ করেছেন। এক. কুরআনকে বিচারক মানতে হবে। দুই. কুরআনের ফায়সালাকৃত বিষয়গুলোকে দ্বিধাহীন অন্তরে গ্রহণ করতে হবে। তিন. কুরআনের বিধানগুলোকে সন্তষ্ট চিত্তে কবূল করতে হবে। এই শর্তগুলোর কোন একটিও যদি কারো ছুটে যায়, তাহলে সে দ্বীন ইসলামের সুমহান প্রসাদ থেকে কুফরের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে।
إن الدين المقبول عند الله هو الإسلام وهو الانقياد الله وحده بالطاعة والاستسلام له بالعبودية والإيمان بالرسل جميعا إلىخاتمهم محمد ، الذي ختم الله به الرسالات، فلا يَقْبَلُ غير شريعته. وما اختلف اليهود والنصارى في دينهم وافترقوا شيعًا وأحزابًا إلا من بعد ما قامت عليهم الحجة بما جاءهم من العلم، حسدا وحرصًا على الدنيا . ومن يكفر بآيات الله المنزلة على رسوله فإن الله سريع الحساب لمن كفر به وكذب رسله
মুখতাসার ফিত তাফসির, জামাআহ মিন উলামাইত তাফসির: ৫২