সম্মানিত প্রশ্নকারী! আপনি যা মানত করেছিলেন তা আপনার জন্য পুরণ করা আবশ্যক ছিল। কিন্তু যেহেতু আপনি বিষয়টি ভুলে গেছেন, তাই যথাসম্ভব স্মরণ করবার চেষ্টা করুন। কিন্তু যদি কোনো ভাবেই স্মরণে না আসে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটি মানতের কাফফারা প্রদান করা আবশ্যক।
একটি মানতের কাফফারা হল, দশজন গরীব মিসকীনকে দু বেলা তৃপ্তিসহ খানা খাওয়ানো। অথবা তাদের প্রত্যেককে এক জোড়া করে কাপড় দেওয়া। এ দুটির সমার্থ্য না থাকলে এক নাগাড়ে তিনটি
রোযা রাখা।
من نذر نذرا لم يسمه أي نذرًا مبهما لم يسم مخرجه ولم يقل فيه : إن فعلت، ولا إن لم أفعل، بل أقتصر على قوله لله علي نذر فقط فكفارته كفارة يمين
– শরহে সুনানে আবি দাউদ, ইবনে রাসলান: ১৩/৭১৮