প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১৫ :

শরীর কতটুকু অসুস্থ হলে রোযা ভাঙলে গুনাহ হবে না?

উত্তর প্রদান করেছেন:

উস্তাযুল হাদিস শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 13/03/2025

শরীর কতটুকু অসুস্থ হলে রোযা ভাঙলে গুনাহ হবে না?

উত্তর

রোযার কারণে যদি প্রাণনাশের আশঙ্কা হয় বা রোগ বৃদ্ধি পায় অথবা রোগ-ভোগ দীর্ঘ হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে রোযা ভাঙ্গার অবকাশ আছে। উল্লেখ্য, আশঙ্কা যদি সুস্পষ্ট হয় তাহলে তো কথা নেই। নতুবা একজন অভিজ্ঞ ও দ্বীনদার চিকিৎসকের মতামতের প্রয়োজন হবে।

المريض إذا خاف على نفسه التلف أو ذهاب عضو يفطر بالإجماع وإن خاف زيادة العلة وامتداده فكذلك عندنا وعليه القضاء إذا أفطر

-ফাতাওয়া হিন্দিয়া: ১/২২৭

    Scroll to Top