রোযা অবস্থায় নারীদের মাসিক (হায়েজ) ও প্রসবোত্তর স্রাব (নেফাস) দেখা দিলে রোযা ভেঙে যাবে। এ অবস্থায় কেউ যদি সাওয়াবের নিয়াতেই রোযা রাখে, তাহলেও রোযা আদায় হবেনা। তবে রোযার সম্মানার্থে দিনের বেলা মানুষের সামনে পানাহার থেকে বিরত থাকা ভালো। তার মানে এই নই যে, রোযা আদায় হয়ে যাচ্ছে; বরং রমযানের রোযার সম্মান রক্ষা হচ্ছে । তবে সর্বাবস্থায় পরবর্তীতে পবিত্র অবস্থায় এই রোযাগুলো কাযা আদায় করে নিতে হবে।
এই অপবিত্র অবস্থায়ও নারীরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন, সবার সঙ্গে স্বাভাবিকভাবেই চলাফেরা করবেন। রান্নাবান্না করা, দুআ-দুরুদ, যিকির-আযকার তাসবিহ-তাহলিল পড়া সবই স্বাভাবিকভাবে করবেন। সেহরি-ইফতারেও শরিক হবেন।
اعلم بان الصوم هو الكف عن المفطرات شرعا فى وقته بنية، يشرط من اهله، واهله العاقل البالغ المسلم, و فى المرأة الطهارة من الحيض النفاس
– খুলাসাতুল ফাতাওয়া: ১/২৫১