প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৬:

শাতিমে রাসূলের তাওবা কি কবুল করা হয়?

উত্তর প্রদান করেছেন:

উস্তাযুল হাদিস শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 10/03/2025

শাতিমে রাসূলের তাওবা কি কবুল করা হয়?

উত্তর

কোন নরাধম যদি সৃষ্টিজগতের রহমত ও মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গালিগালাজের মতো জঘন্য অপরাধে লিপ্ত হয়, তাহলে সে কাফের বলে গণ্য হবে এবং তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। অতঃপর যদি সে খাঁটি দিলে তাওবা করে ইসলামে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা চাইলে তার তাওবা কবুল করে আখিরাতে মুক্তি দিতে পারেন। এ বিষয়ে কারো দ্বিমত নেই।

তবে শাতিমে রাসূল তাওবার দ্বারা আখিরাতে মাফ পেলেও দুনিয়ার বিচারে তার তাওবা কবুল হবে কিনা, অর্থাৎ সে হত্যা থেকে রেহাই পাবে কি না, এ বিষয়ে ইমামদের মাঝে দ্বিমত রয়েছে। মালিকি ও হাম্বলী মাযহাব মতে শাতিম ব্যক্তি তাওবা করলেও মাফ পাবে না । সর্বাবস্থায় তাকে হত্যা করতে হবে।
আর হানাফি ও শাফিয়ি মাযহাব মতে শাতিমে রাসূল তাওবা না করলে তাকে প্রাণনাশ করা হবে। আর যদি তাওবা করে আর সেই তাওবা পলিসিরূপে গ্রহণ করে বা উক্ত শাতিম ভয়ানক খবিস হয়, তাহলে তাকে মুফসিদ ফিল আরদ হিসেবে হত্যা করা হবে। অন্যথায় সে মুক্তি পাবে।

قتلت لسعيها في الأرض بالفساد لأنها كانت تهجو النبي صلى الله تعالى عليه وسلم وتؤذيه وتحرض الكفار عليه وقد صرحوا بان الساحر يقتل ولو امرأة. ولا شك أن ضرر هذه اشد من الساحر والزنديق وقاطع الطريق. فمن اعلن بشتمه صلى الله تعالى عليه وسلم مثل هذه يقتل.

তানবিহুল উলাত ওয়াল হুক্কাম আলা আহকামি শাতিমি খাইরিল আনাম: ১/৩৫৫; কিতাবুল খারাজ: ১৯৯; রদ্দুল মুহতার: ৪/২৩১-২৩৫; আননুতাফ: ২/৬৯৪

Scroll to Top