প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৫ :

কুরআন-সুন্নাহকে আঁকড়ে ধরা বলতে কী বোঝায় ?

উত্তর প্রদান করেছেন:

উস্তাযুল হাদিস শায়খ মাসুম বিন আব্দুল আযিয

প্রকাশকাল: 09/03/2025

কুরআন-সুন্নাহকে আঁকড়ে ধরা বলতে কী বোঝায় ?

উত্তর

কুরআন-সুন্নাহকে আঁকড়ে ধরা মানে হল, সালফে সালিহিন কুরআন-সুন্নাহকে যেভাবে বুঝেছেন ও আমাল করেছেন, সেভাবে বোঝা ও আমল করা। সালফে সালিহিনের মত ও পথই হচ্ছে সঠিক। তাদের মত ও পথ ছাড়া ভিন্ন কোন পথে চলাই হচ্ছে জাহান্নামী হওয়ার নিদর্শন। আল্লাহ তাআলা বলেন,
وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
যে কেউ রাসুলের বিরুদ্ধাচারণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ঐ দিকেই ফেরাব যে দিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্টতর গন্তব্যস্থান। – সুরা নিসা ১১৫

Scroll to Top