প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৭:

ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের প্রতি কি শ্রদ্ধাশীল হওয়া যাবে?

উত্তর প্রদান করেছেন:

উস্তাযুল হাদিস শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 10/03/2025

ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের প্রতি কি শ্রদ্ধাশীল হওয়া যাবে?

উত্তর

ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও সম্মান প্রদর্শন করার কোনো সুযোগ শরীয়তে নেই। ইসলাম একমাত্র সত্য ধর্ম এবং একমাত্র ইসলামের অনুসারীরাই সত্যের উপর প্রতিষ্ঠিত। অন্য সব ধর্ম মিথ্যা ও বাতিল এবং তার অনুসারীরা কাফের ও চিরস্থায়ী জাহান্নামী।

একজন মুমিন কখনোই বাতিল ও মিথ্যা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, মূলত ধর্মনিরপেক্ষ কুফরী ধর্মের একটি কুফরী আকীদা । অতএব এই অর্থে ‘আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল’ বলা বা এমন আকীদা রাখা যে কুফর, তা বলার অপেক্ষা রাখে না।

من تولى اليهود والنصارى من دون المؤمنين فإنه منهم. أي من أهل دينهم وملتهم، فإنه لا يتولى متول أحداً إلا وهو به وبدينه وما هو عليه راض، وإذا رضيه ورضي دينه فقد عادى ما خالفه وسخطه وصار حكمه حكمه

ইবনে জারির তাবারি কর্তৃক সুরা মায়িদা ৫১ নাম্বার আয়াতের তাফসির

Scroll to Top