২৯ রবিউল আউয়াল ১৪৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ২০৩:

কুরবানীর গোশত বিবাহ বা সামাজিক কোন অনুষ্ঠানে খাওয়ানো যাবে? 

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 01/06/2025

কুরবানীর গোশত বিবাহ বা সামাজিক কোন অনুষ্ঠানে খাওয়ানো যাবে? 

উত্তর

আমাদের সমাজে কুরবানীর গোশত দিয়ে বিবাহের অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানের যে প্রচলন আছে তাতে কোন সমস্য নেই। তবে কুরবানির সময় আল্লাহকে খুশি করার নিয়ত বাদ দিয়ে শুধু অনুষ্ঠানের নিয়তে কুরবানি করলে কুরবানিই আদায় হবে না। অবশ্য মহান আল্লাহকে খুশি করার নিয়তের পাশাপাশি অন্যান্য নিয়ত, যেমন বিবাহের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, ওয়ালিমা অনুষ্ঠান ও মুসলমানি অনুষ্ঠানের নিয়ত করা যাবে। 

ولم يذكر ما إذا أراد أحدهم الوليمة – وهي ضيافة التزويج – وينبغي أن يجوز؛ لأنها إنما تقام شكرا الله تعالى – عز شأنه – على نعمة النكاح وقد وردت السنة بذلك عن رسول الله – صلى الله عليه وسلم – أنه قال «أولم ولو بشاة» فإذا قصد بها الشكر أو إقامة السنة فقد أراد بها التقرب إلى الله – بدائع الصنائع – رقم الصفحة: 72 من جزء الخامس – ط. سعيد

Scroll to Top