প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১০২:

কুরবানীর গোশত তিন ভাগ করার বিধান কী? 

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 01/06/2025

কুরবানীর গোশত তিন ভাগ করার বিধান কী? 

উত্তর

কুরবানীর গোশত তিন ভাগ করার বিধানটা কুরবানীকারীর উপর শরীয়ত আবশ্যক করেনি; বরং প্রত্যেকেই তার অবস্থা অনুপাতে দান করবে। অবশ্য সামর্থ্যবানদের জন্য স্বাভাবিক অবস্থায় উত্তম হল তিন ভাগ করা। তার মাঝে একাংশ গরিব-মিসকিন ও অসহায়দেরকে দান করবে। একাংশ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীকে হাদিয়া দিবে। আর একাংশ নিজ ও পরিবারের খাওয়ার জন্য রাখবে। 

عن ابن عباس رضي الله عنهما في صفة أضحية النبي ﷺ قال: ويطعم أهل بيته الثلث، ويطعم فقراء جيرانه الثلث، ويتصدق على السؤَّال بالثلث – المغني – رقم الصفحة: 379 من الجزء الثالث و العشر – دار عالم الكتب 

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুরবানীর গোশতের তিন ভাগের এক ভাগ পরিবার-পরিজনকে দিতেন। আরেক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ ভিক্ষুক ও অসহায়দের দান করতেন। -আল মুগনী ১৩/৩৭৯

Scroll to Top