ইসলামী শারিয়ার দৃষ্টিতে কুরবানীর চামড়া বিক্রি করলে এর টাকাটা যাকাত খাওয়ার উপযোগী গরিব-মিসকিনদের মালিকানায় দিয়ে দেওয়া ওয়াজিব। চামড়া বিক্রির টাকাটা মাদরাসার ছাত্রদেরকে বা মাদরাসার গুরাবা ফান্ডেও দেয়া যায়, তাহলে দ্বীনি ইলম অর্জনে সহযোগীতার কারণে অধিক সাওয়াব পাওয়া যাবে হনশাআল্লাহ। চামড়া বিক্রির অর্থটা যাকাতের খাত ছাড়া অন্য কোনো খাত যেমন রাস্তা-ঘাট উন্নয়ন, মাসজিদ-মাদরাসা উন্নয়ন বা অন্য যেকোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করলে কবীরা গোনাহ হবে।
لو باع الجلد أو اللحم بالدراهم أو بما لا ينتفع به إلا بعد استهلاكه تصدق بثمنه، لأن القربة انتقلت إلى بدله، وقوله عليه الصلاة والسلام من باع جلد أضحيته فلا أضحية له يفيد كراهة البيع.- الهداية – رقم الصفحة: 450 من الجزء الرابع – ط. أشرفيه