১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৭৫:

মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী দেওয়া জায়েয?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 20/05/2025

মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী দেওয়া জায়েয?

উত্তর

মৃতের পক্ষ থেকে কুরবানী করা জায়েয। মৃত ব্যক্তি যদি ওসিয়াত না করে থাকেন, তাহলে সেটি নফল কুরবানী হিসেবে ধরা হবে। কুরবানীর স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয়-স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানীর ওসিয়াত করে গিয়ে থাকেন, তাহলে এর গোশত নিজেরা খেতে পারবে না। গরীব মিসকীনদের মাঝে বণ্টন করে দিতে হবে।

سئل عمن يضحى عن الميت، قال: يصنع به كما بأضحيته يريد به أنه يتناول من لحمه كما يتناول من لحم اضحيته، فقيل له أتصير عن الميت قال الاجر للميت، والملك للمضحى، ولو كان الذبح بأمر الميت قال الصدر الشهيد رحمه الله، والمختار أنه لا يتناول. – الفتاوى التاتارخانية – ص. 445 من الجزء السابع و العشر – مكتبة زكريا

Scroll to Top