১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৭৬:

জবাইকারী ও শ্রমিককে কুরবানীর গোশত থেকে পারিশ্রমিক দেওয়া যাবে?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 20/05/2025

জবাইকারী ও শ্রমিককে কুরবানীর গোশত থেকে পারিশ্রমিক দেওয়া যাবে?

উত্তর

কুরবানীর পশুর গোশত দিয়ে মজুরি দেওয়া-নেওয়া না জায়েয। কুরবানীর পশুর কোন অংশ জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েয নয়। তার গোশত শ্রমের মূল্য হিসেবে কাজের লোককে দেয়াও যাবে না। অবশ্য এ সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো তাদেরকেও বিনিময় প্রদানের হিসেব ছাড়া গোশত খাওয়ানো যাবে।

قال رحمه الله: (ولا يعطي أجرة الجزار منها شيئاً) والنهي عنه نهي عن البيع لأنه في معنى البيع لأنه يأخذه بمقابلة عمله فصار معاوضة كالبيع. – البحر الرائق – ‍ص. 327 من الجزء الثامن – ط. دار الكتب العلمية

Scroll to Top