প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৭৪:

কুরবানীর পশুতে আকীকার অংশ রাখা জায়েয আছে?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 19/05/2025

কুরবানীর পশুতে আকীকার অংশ রাখা জায়েয আছে?

উত্তর

কুরবানীর পশু উট, গরু ও মহিষে সাত ভাগ রাখা যায়। এই ভাগগুলোর মাঝে এক বা একাধিক ভাগ আকীকার নিয়তে রাখা জায়েয। এতে কুরবানী ও আকীকা দুটোই সহীহ হবে।

وَسَوَاءٌ اتَّفَقَتْ جِهَاتُ الْقُرْبَةِ أَوْ اخْتَلَفَتْ بِأَنْ أَرَادَ بَعْضُهُمْ الْأُضْحِيَّةَ وَبَعْضُهُمْ جَزَاءَ الصَّيْدِ وَبَعْضُهُمْ هَدْيَ الْإِحْصَارِ وَبَعْضُهُمْ كَفَّارَةً عَنْ شَيْءٍ … وَكَذَلِكَ إنْ أَرَادَ بَعْضُهُمْ الْعَقِيقَةَ عَنْ وَلَدٍ وُلِدَ لَهُ مِنْ قَبْلُ، – بدائع الصنائع – ‍ص. 306 من الجزء السادس – ط. دار الكتب العلمية

Scroll to Top