মুক্তাদী যদি কোনো ওযরের কারণে (যেমন বায়ুর চাপ, প্রস্রাবের চাপ ইত্যাদি) তাশাহ্হুদ পড়ার পর ইমাম সাহেবের আগে সালাম ফিরিয়ে নেয় তাহলে মাকরুহ হওয়া ছাড়াই তার নামায আদায় হয়ে যাবে। আর ওযর ছাড়া অযথা ইমামের আগে সালাম ফিরালে মাকরূহ হবে।
আর মাসবুক ব্যক্তি যদি ভুলে ইমামের আগে/সাথে সালাম ফিরায়, তাহলে তার উপর নামাযের শেষাংশে সাহু সিজদা দিতে হবে না। আর যদি সেই ভুলটা ইমামের সালাম ফিরানোর পর হয়, তাহলে তার উপর নামাযের শেষাংশে সাহু সিজদা দেয়া ওয়াজিব।
তবে মাসবুক ব্যক্তি যদি ছুটে যাওয়া নামায তার যিম্মায় বাকি আছে, তা জেনেও ইমামের সাথে সালাম ফিরায়, তাহলে তার নামায ফাসিদ হয়ে যাবে। এ নামায পুনরায় পড়তে হবে।
حاشية ابن عابدين ٥٢٥/١ (ايج ايم سعيد) : … وإنما كره للمؤتم ذلك لتركه متابعة الإمام بلا عذر، فلو به كخوف حدث أو خروج وقت جمعة أو مرور مار بين يديه فلا كراهة. خلاصة الفتاوى ١٧٤/١ : وإن سلّم مع الإمام إن كان ذاكرا لما عليه من القضاء فسدت صلاته، وإن كان ساهيا لذلك لا تفسد ويجب عليه سجدة السهو إن سلّم بعد الإمام، وإن سلّم مع الإمام أو قبله لا يجب عليه السهو
ফাতাওয়া নিরীক্ষণে: শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু
মাসবুক ব্যক্তি ভুলে ইমামের সাথে সালাম ফিরালে সাহু সিজদা ওয়াজিব হয়?