সাধারণত বিয়ের সময় কিছু আসবাবপত্র যথা— কাপড়, অলংকার, কসমেটিকস ইত্যাদি স্বামী বা তার পরিবার কর্তৃক স্ত্রীকে প্রদান করা হয়। এখন সেই মাল-সামানাগুলো দেয়ার সময় যদি মোহর হিসেবে দেয়া হচ্ছে বলে স্ত্রীকে জানিয়ে দেওয়া হয় এবং তা স্ত্রীর আবশ্যকীয় খরচপাতির অতিরিক্ত প্রদান করা হয়, তাহলে স্ত্রীর রাযি থাকার শর্তে তা দেনমোহরের অংশ হিসেবে গণ্য করা হবে।
আর যদি এমনটা না হয়, অর্থাৎ মালপত্রগুলো দেওয়ার সময় মোহরের কথা উল্লেখ না করা হয় বা স্ত্রী হিসেবে খরচের প্রাপ্য অধিকার (নাফাকা) থেকে বেশি না দেয়া হয় অথবা স্ত্রী এভাবে মোহর গ্রহণ করতে রাযি না হয়, তাহলে তা দেনমোহরের অংশ হিসেবে গণ্য করা হবেনা। বরং প্রদত্ত সম্পদের হিসাব ছাড়া আলাদাভারে মোহর আদায় করতে হবে।
قال تعالى: لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آَتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آَتَاهَا سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا – الطَّلاق: 7. ما يقدمه الزوج عرفاً لزوجته قبل الزفاف أوبعده، كتياب الزفاف أو هدية الدخول أو بعده؛ لأن المعروف بين الناس كالمشروط في العقد لفظاً، ويجب إلحاقه بالعقد، ويلزم الزوج به إلا إذا شرط نفيه وقت العقد. الفقه الاسلامي وادلته, ص. 266, ط. دار الفكر
ফাতাওয়া নিরীক্ষণে: শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু