প্রবন্ধ

স্মার্টফোন ও ইন্টারনেট, মহা ক্ষতির নিরব বিপ্লব

প্রকাশকাল: 08/03/2025

স্মার্টফোন ও ইন্টারনেট, মহা ক্ষতির নিরব বিপ্লব

দেখা যায়– অধিকাংশ মানুষের ক্ষেত্রেই ইন্টারনেট প্রয়োজনীয় কাজের চেয়ে অপ্রয়োজনীয় কাজেই বেশি ব্যবহৃত হয়। এমনকি যারা কঠিনভাবে নিয়ম মেনে চলেন, মজবুত রুটিন অনুযায়ী জীবন পরিচালনা করেন, তারাও এখানে সময় বাঁচাতে ব্যর্থ হন। ব্যর্থ হন কেবল প্রয়োজনীয় কাজের মধ্যেই তাকে সীমাবদ্ধ রাখতে। না চাইলেও এতে বিপুল সময়ের অপচয় হয়, লক্ষ্যমুখী কাজে বিঘ্ন ঘটে।

এটা তো হল সময়-সচেতন ও লক্ষ্যে অবিচল মানুষের ক্ষেত্রে। যারা অসচেতন কিংবা অসতর্ক– তারা যে কত রকমের ক্ষতির শিকার হয়, হিসাব করে বের করা যাবে না।

ইন্টারনেটের সবচেয়ে বড় ক্ষতিগুলোর একটি হল, চোখের গোনাহ। নেট ব্যবহার করেও এ গোনাহ থেকে বেঁচে থাকতে পারে– এমন মানুষ বোধহয় হাজারে একজন পাওয়া দুষ্কর হবে। কারণ এখানে সর্বব্যাপী আয়োজনটাই এমন যে, এই গোনাহমুক্ত হয়ে থাকা সম্ভব নয়। ফলে বার বার গোনাহটি করতে করতে একসময় খুব সহজ হয়ে যায় এবং এটাকে খুব স্বাভাবিক ধরে নেওয়া হয়। অথচ হাদীস শরীফে কত কঠিন কথা বলা হয়েছে এ প্রসঙ্গে–

زِنَا العَيْنِ النَّظَرُ.

দৃষ্টি নিক্ষেপ হল চোখের যিনা। –সহীহ বুখারী, হাদীস ৬২৪৩

চোখের গোনাহের যেসকল ক্ষতিকর প্রভাব মানুষের মনোজগতে পড়ে, এখানেও তা পুরো মাত্রায় বিদ্যমান।

আল্লাহ আমাদের হিফাযত করুন। আমীন।

Scroll to Top