প্রবন্ধ

“স্বদেশ প্রেম ঈমানের অংশ” প্রচলিত ভিত্তিহীন হাদিস

প্রকাশকাল: 02/04/2025

“স্বদেশ প্রেম ঈমানের অংশ” প্রচলিত ভিত্তিহীন হাদিস

জন্মস্থান, আবাসস্থল, বন্ধুবান্ধব, স্ত্রী, সন্তান, পরিজন ও পিতামাতা ইত্যাদির প্রতি মনের আকর্ষণ অনুভব করাটা আমাদের প্রাকৃতিকভাবে হয়ে থাকে। ঈমান সাধারণত ইচ্ছা শক্তির মাধ্যমে স্বেচ্ছায় অর্জন করতে হয়। তাই প্রাকৃতিক বিষয়গুলোকে ধর্মীয় শব্দ ব্যবহার করে, ঈমানের সুরতে কুফর গিলানোর এক ঘৃণ্য অপচেষ্টা হচ্ছে এই কথা বলা যে, ‘স্বদেশ প্রেম ঈমানের অংশ’।

ইসলামের নির্দেশনা হল- দেশকে নই, দেশের সৃষ্টিকর্তা আল্লাহকে ভালোবাসতে হবে ও আল্লাহর প্রিয়পাত্র মুমিনদেরকে ভালোবাসতে হবে। মুমিনরা পৃথিবীর যেকোনো প্রান্তে অবস্থান করুক না কেন। অপরদিকে কাফিরদেরকে ঘৃণা করতে হবে। যদিও এই কাফিররা নিজের নিকটাত্মীয় হয়। হাদিসে আছে,

مَنْ أَحَبَّ لِلَّهِ ، وَأَبْغَضَ لِلَّهِ ، وَأَعْطَى لِلَّهِ ، وَمَنَعَ لِلَّهِ فَقَدِ اسْتَكْمَلَ الإِيمَانَ

যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসল, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করল, আল্লাহর জন্য কাউকে দান করল এবং আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকল, সে ব্যক্তি নিজ ঈমানকে পূর্ণতা দান করল। আবূ দাউদ ৪৬৮৩

জাহিলি জাতীয়তাবাদী নির্দেশনা হল- পতাকাকে ভালোবাসতে হবে, পতাকার অধীনে যত মাটি ও মানুষ আছে সেগুলোকে ভালোবাসতে হবে। যদিও মানুষগুলো কাফির হয়, নাস্তিক হয় ও আল্লাহর দুশমন হয়। অপরদিকে পতাকার বাহিরের মানুষগুলোকে ঘৃণা করতে হবে। যদিও তারা মুমিন হয়, আল্লাহর প্রিয় হয় ও পুণ্যবান হয়। রাসুল সা. বলেন,

لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ

যে ব্যক্তি জাতীয়তাবাদী গোত্রের দিয়ে আহবান করে লোকদেরকে সমবেত করে সে আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি জাতীয়তাবাদের ভিত্তিতে যুদ্ধ করে সে আমার উম্মত নয়। যে ব্যক্তি জাতীয়তাবাদের উপর মারা যায় সে আমাদের অংশ নয়। আবু দাউদ ৫১২১

حُبُّ الْوَطَنِ مِنَ الإِيْمَانِ অর্থাৎ ‘‘দেশপ্রেম ঈমানের অংশ’’ বর্ণনাটি হাদিসতো নই; বরং ঈমানের সাথে সাংঘর্ষিক একটা বিষয়। ক্ষেত্রবিশেষ তা ইসলামের সুদৃঢ় আকিদা “আল ওয়ালা ওয়াল বারা” অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করার আকিদার ওপর কুঠারাঘাত করে। জাহিলি জাতীয়তাবাদী চিন্তা-চেতনার বিষবাষ্প ছড়ায়।

الاسرار المرفوعة – المكتب الاسلامي – 190: قال الزركشِيُّ : لم أقف عليه .وقال السيد معين الدين الصفوي ليس بثابت. وقيل : إنه من كلام بعض السلف.وقال السخاوي : لم أقف عليه، ومعناه صحيح.

Scroll to Top