قال رسول الله صلى الله عليه وسلم : سيأتي على الناس سنوات خداعات، يصدق فيها الكاذب ويكذب فيها الصادق، ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين، وينطق فيها الرويبضة قيل: وما الرويبضة؟ قال: الرجل التافه يتكلم في أمر العامة
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: কিয়ামতের আগে মানুষের সামনে এমন কিছু বছর আসবে যা হবে চরম ধোঁকাপূর্ণ ও প্রতারণামূলক। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে এবং সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। বিশ্বাসঘাতকে বিশ্বস্ত মনে করা হবে আর বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বসঘাতক মনে করা হবে। তখনকার সময়ে রুয়াইবিদ্বাহরা কথা বলবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! রুয়াইবিদ্বাহরা কারা?
তিনি উত্তর দিলেন, জনগণের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য অতি নিকৃষ্ট, অযোগ্য ও মূর্খ ব্যক্তিরা নেতৃত্বের আসন নিবে। ইবনে মাজাহ ৪০৩৬
সুবহানাল্লাহ! আমার ভাইয়েরা, আমরা কি সেই সময় অতিবাহিত করছি না?! আমাদের এই সময়ে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যের পোশাক পরানো হচ্ছে। বিশ্বস্ত ও আমানতদার ব্যক্তিকে সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি এবং বিশ্বাসঘাতক হিসেবে সাব্যস্ত করার ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। বিভিন্ন কুফরিতে লিপ্ত, নিকৃষ্ট ও অযোগ্য সেক্যুলার শাসকেরা মুসলিমদের বিষয়-আশয়ের সমাধান করছে।
মহান আল্লাহ আমাদের এবং আমাদের বংশধরদের এই প্রতারণার সমস্ত জাল ছিন্ন করার তাওফিক দান করুন। আমীন।