আল্লাহ এবং তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিশ্চিত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। এর চাইতে অধিক সত্য কোনো প্রতিশ্রুতি হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন:
وَإِنَّ جُنْدَنَا لَهُمُ الْعَلِبُونَ
আর আমার বাহিনীই হয় বিজয়ী। (সুরা সাফফাত, আয়াত- ১৭৩)
.
অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন:
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে। (সুরা আলে ইমরান, আয়াত- ১৩৯)
.
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা অন্যত্র ইরশাদ করেন:
وكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। (সুরা রুম, আয়াত- ৪৭)
.
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আরো বলেন:
و اللهُ مُتِمُّ نُوْرِهِ وَلَوْ كَرِهَ الْكَفِرُونَ
আল্লাহ তার নুর পূর্ণ করেই ছাড়বেন; যদিও কাফিররা তা অপছন্দ করে। (সুরা সাফ, আয়াত- ৮)
.
অন্যত্র ইরশাদ হয়েছে:
ليظهره على الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
যাতে করে (আল্লাহ) একে (এই সত্য ধর্মকে) সব ধর্মের উপর প্রবল করে দেন; যদিও মুশরিকরা তা অপছন্দ করে। (সুরা সাফ, আয়াত- ৯)
এই প্রতিশ্রুতিগুলো আমাদের সাহস বাড়িয়ে তোলে। আর যুদ্ধে সাহসই সবচাইতে কার্যকর হাতিয়ার।