প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১৯:

অন্তরের নেক আমল ও গুনাহগুলোও কি ফেরেশতারা লিখেন?

উত্তর প্রদান করেছেন:

উস্তাযুল হাদিস শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 15/03/2025

অন্তরের নেক আমল ও গুনাহগুলোও কি ফেরেশতারা লিখেন?

উত্তর

আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতাগণ যেমনিভাবে আমাদের অঙ্গপ্রত্যঙ্গের নেক আমল ও গুনাহগুলো লিখেন, তেমনিভাবে আমাদের অন্তরের নেক আমল ও গুনাহগুলোও লিপিবদ্ধ করেন। সূরা যুখরুফ ৮০ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, “তারা কি মনে করে যে, আমি তাদের অন্তরে লুকিয়ে রাখা বিষয় এবং নির্জনে চুপেচুপে বলা কথা শুনি না? নিশ্চয়ই শুনি, আর আমার ফেরেশতারাহ তাদের কাছে থেকে লিখে নেয়।”

الحمد لله، قد روى عن سفيان بن عيينة في جواب هذه المسألة قال : إنه إذا هم بحسنة شم الملك رائحة طيبة، وإذا هم بسيئة شم رائحة خبيثة

– মাজমুউল ফাতাওয়া, শায়খুল ইসলাম ইবনে তায়মিয়াহ : ৪/২৫৩

Scroll to Top