শরীয়তে মিউজিক বা বাদ্য ব্যবহার করা হারাম এবং হারাম বস্তু প্রস্তুত ও সরবরাহ করে উপার্জন করাও হারাম।
অবশ্য আপনি যদি ফ্রিল্যান্সিং পেশায় এমন ভিডিও প্রস্তুত করেন, যাতে-
ক. শরিয়ত বিরোধী কিছু নেই। যেমন মিউজিক, নারীর ছবি, হারাম পণ্যের বিজ্ঞাপন ইত্যাদি।
খ. ভিডিওটি এমন প্রতিষ্ঠানেরও না হয়, যার অস্তিত্বকেই শরিয়ত স্বীকৃতি দেয় না, বরং তা বিলুপ্তির নির্দেশ দেয়। যেমন সুদি ব্যাংক, বীমা, পতিতালয়, মদের বার ইত্যাদি, তাহলে তা বানানো জায়েয হবে এবং তার উপার্জনও হালাল হবে।
وأما كونه محرماً على من يفعله على وجه اللهو واللعب لا على وجه القربة إلى اللهفهذا فيه تفصيل ، فأما المشتمل على الشبابات والدفوف المصلصلة ، فمذهب الأئمة الأربعة تحريمه
-মাজমুউল ফাতওয়া: ১১/৫৩৫; সুরা লুকমান: ৬; তাফসিরে ইবনে কাসির: ৪/৩৩১