প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১০৬:

“ছেলে সুস্থ হলে ৫ বছর দুধ খাওয়ার পর গাভিটি কুরবানীর জন্য মানত করলাম” বলেছি, সুস্থ হলে করণীয় কী?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 02/06/2025

“ছেলে সুস্থ হলে ৫ বছর দুধ খাওয়ার পর গাভিটি কুরবানীর জন্য মানত করলাম” বলেছি, সুস্থ হলে করণীয় কী?

উত্তর

প্রশ্নে বর্ণিত অবস্থায় আপনার ছেলে সুস্থ হওয়ার পর আপনার ওপর মানত পুরা করা ওয়াজিব হয়ে গেছে। তাই বিলম্ব না করে পরবর্তী বছর কুরবানী করে দেওয়া উচিত। মানতকৃত কুরবানীর পশুর গোশত খাওয়া বা তার থেকে কোনো ধরনের উপকৃত হওয়া বৈধ নয় । যতটুকু পরিমাণ খাবে বা উপকৃত হবে ততটুকু পরিমাণ সদকা করা জরুরি। তাই ৫ বছবর দুধ খাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য। 

ما إذا نذر ذبح شاة في وقت كذا يلغو ذكر الوقت لأنه وصف زائد على مسمى الشاة ولذا ألغى علماؤنا تعيين الزمان والمكان – رد المحتار – رقم الصفحة: 333 من الجزء السادس – ط. سعيد

Scroll to Top