১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৭৩:

কোন পশুর কত বয়সসীমা হলে কুরবানী করা জায়েয?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 19/05/2025

কোন পশুর কত বয়সসীমা হলে কুরবানী করা জায়েয?

উত্তর

কেবলমাত্র উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারাই কুরবানী করা জায়েয আছে। এসব পশু ছাড়া অন্যান্য পশু দ্বারা কুরবানী করা জায়েয নয়।

উল্লেখিত পশুগুলোর মাঝে উট কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ সর্বনিম্ন ২ বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা ১ বছরের হতে হবে। তবে ৬ মাসের বেশি ভেড়া ও দুম্বাকে যদি দেখতে ১ বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানী করা জায়েয।

الأضحية تجوز من أربع من الحيوان الضأن والمعز والبقر والإبل ذكورها وإناثها. وكذلك الجاموس؛ لأنه نوع من البقر الأهلي… والثني من الإبل ما أتى عليه خمس سنين…والثني من البقر ما أتى عليه سنتان وطعن في الثالثة . والثني من الغنم والمعز ما تمّت له سنة وطعن في الثانية .ويجوز من الإبل والبقر والمعز الثنيان ولا يجوز الجذعان إلا الجذع العظيم الضأن، من وهو عند الفقهاء الذي أتى عليه أكثر السنة ستة أشهر وشيء من الشهر السابع، فيجوز إذا كان عظيماً سميناً بحيث لو رآه إنسان يحسبه ثنيا. – فتاوي قاضيخان, رقم: 234-235 من الجلد الثالث ط. دار الكتب العلمية

Scroll to Top