উট, গরু ও মহিষে সর্বোচ্চ সাত জন ব্যাক্তি শরীক হয়ে কুরবানী করা জায়েয আছে। এখন বর্ণিত পশুগুলোতে সাত ভাগের এক ভাগে যদি একাধিক ব্যক্তি শরীক হয়ে যায়, তাহলে কুরবানী জায়েয হবে না। আর ছাগল, ভেড়া ও দুম্বাতে শুধু এক নাম দেয়া যাবে। একাধিক ব্যক্তি শরীক হলে শুধু গোশতই খাওয়া হবে, কুরবানী সহীহ হবে না। তবে এটাকে সহীহ করার একটা পন্থা হল, পরস্পর পরামর্শ করে টাকার মালিক একজনকে বানিয়ে দিবে। আর তিনি এক নামে কুরবানী দিয়ে সবার মাঝে গোশত বন্টন করে দিবে।
ولا يجوز عن ثمانية لعدم النقل فيه وكذا إذا كان نصيب أحدهم أقل من سبع بدنة لا يجوز عن الكل لأنه بعضه إذا خرج عن كونه قربة خرج كله .- البحر الرائق (سعيد) ١٧٤/٨)
سوال۔ زید عمرو خالد تینوں … الجواب۔ اس صورت میں قربانی صحیح نہیں ہوئی، صحت کی صورت یہ تھی کے دو بھائی اپنا اپنا حصہ تیسرے بھائی کو ہبہ کر کے اس کی ملک بنا دیتے اور وہ تیسر اصرف اپنی طرف سے قربانی کر کے ایصال ثواب کرتا۔ – امداد المفتین (دار الاشاعت) ص ۷۹۴