প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১১১:

আকীকার সুন্নাত তরীকা কী, এবং তার গোশতের হুকুম কী? 

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 04/06/2025

আকীকার সুন্নাত তরীকা কী, এবং তার গোশতের হুকুম কী? 

উত্তর

নবজাতকের পক্ষ থেকে পশু জবাই করাকে আকীকা বলা হয়। আর সেই পশু জবাই করাটা বাচ্চা জন্মের সপ্তম দিনে, না পারলে চৌদ্দতম দিনে, সেটাও না পারলে একুশতম দিনে বা পরবর্তী যে কোনো দিনে করা যায়। 

ছেলে হলে দু’টি ছাগল জবাই করবে, আর মেয়ে হলে একটি জবাই করবে। অথবা ছেলের জন্য গরুর দুই অংশ এবং মেয়ের জন্য এক অংশ নেবে। আকীকা করার পর এর গোশত স্বাভাবিকভাবে নিজেরাও খাওয়া যায় এবং আত্মীয়স্বজন, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, ফকির-মিসকিনদের মধ্যেও বণ্টন করা যায়। 

قال ابو داود في كتاب المسائل سمعت أبا عبد الله يقول العقيقة تذبح يوم السابع وقال صالح بن أحمد قال أبي في العقيقة تذبح يوم السابع فإن لم يفعل ففي أربع عشرة فإن لم يفعل ففي إحدى وعشرين.- تحفة المودود بأحكام المولود – رقم الصفحة: 62 – ط. مكتبة دار البيان 

عن أم كرز الكعبية قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: عن الغلام شاتان مكافئتان، وعن الجارية شاة قال أبو داود: أحمد قال: مكافئتان أيمستويتان أو مقاربتان. – رقم الحديث: 2834 من سنن أبي داود 

Scroll to Top