১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১৩৫:

দাদা একজন, দাদি  দুজন। এমতাবস্থায় তাদের সন্তানরা কি মাহরাম? 

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 28/09/2026

দাদা একজন, দাদি  দুজন। এমতাবস্থায় তাদের সন্তানরা কি মাহরাম? 

উত্তর

সাধারণত এই মাসআলায় দুটি দিক থাকে। 

১. দাদার ঔরসজাত সকল সন্তানই আপনার আপন চাচা বা ফুফু মতই গণ্য হবেন। তারা আপনার আপন দাদির সন্তান হোক কিংবা সৎ দাদির সন্তান হোক, রক্তের দিক থেকে তারা আপনার বাবার ভাই বা বোন। শরীয়তের বিধান অনুযায়ী, এমন চাচা এবং ফুফুরা মাহরামের অন্তর্ভুক্ত। তাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েয।

২. যদি এমন হয় যে, আপনার সৎ দাদি (দাদার অপর স্ত্রী) অন্য কাউকে বিয়ে করেছেন এবং সেই সংসারের কোনো সন্তান আছে। তাহলে ঐ ঘরের সন্তানরা আপনার মাহরাম নন। তাদের সাথে পর্দা করা ফরয।

“وَالْمُحَرَّمَاتُ بِالنَّسَبِ أُمَّهَاتُهُ وَإِنْ عَلَوْنَ وَبَنَاتُهُ وَإِنْ سَفَلْنَ وَأَخَوَاتُهُ لِأَبٍ وَأُمٍّ أَوْ لِأَبٍ أَوْ لِأُمٍّ وَبَنَاتُ أَخَوَاتِهِ وَبَنَاتُ إخْوَتِهِ وَعَمَّاتُهُ وَخَالَاتُهُ… وَكَذَا عَمَّاتُ أَبِيهِ وَأُمِّهِ وَأَجْدَادِهِ وَجَدَّاتِهِ”

— (الفتاوى الهندية، كتاب النكاح، الباب الثالث في المحرمات، القسم الأول: المحرمات بالنسب)

Scroll to Top