প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১০০:

সুদভিত্তিক এনজিওতে চাকুরীজীবির সাথে কুরবানী জায়েয?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 01/06/2025

সুদভিত্তিক এনজিওতে চাকুরীজীবির সাথে কুরবানী জায়েয?

উত্তর

সুদভিত্তিক এনজিওতে চাকরিরত ব্যক্তিদের টাকা হালাল উপার্জন নয়। সাত শরীকের কেউ যদি আলোচ্য এনজিওতে জব করে অথবা সুদ, ঘুষ, জুয়া বা অন্য কোন হারাম পন্থায় উপার্জিত সম্পদ দিয়ে ছয় জনের সাথে কুরবানী অংশীদার হয়, তাহলে কারোর কুরবানিই সহীহ হবে না। কারণ কুরবানীতে হারাম টাকা ব্যবহার করা নাজায়েয। ওই ধরনের টাকা দ্বারা কৃত কুরবানী সহীহ হয় না। এর দ্বারা অন্য শরীকদের কুরবানীও সহীহ হবে না।

سوال ایک گائے میں بنک یا انشورنس کا ملازم یا کوئی بھی، ایسا شخص شریک ہوا کہ جس کی کل یا اکثر آمدن حرام ہے ، اس کی شرکت سے دوسرے شرکاء کی قربانی پر کوئی اثر پڑیگا یا نہیں ؟ الجواب۔ اس صورت میں کسی کی قربانی بھی صحیح نہیں ہوئی… – احسن الفتاوی (سعید) ۷/ ۵۰۳

Scroll to Top