প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৯৩:

বন্ধকের বিনিময়ে দেওয়া টাকার ওপর কুরবানীর ওয়াজিব?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 01/06/2025

বন্ধকের বিনিময়ে দেওয়া টাকার ওপর কুরবানীর ওয়াজিব?

উত্তর

বন্ধকের বিনিময়ে দেওয়া টাকা যদি সাড়ে ৫২ তোলা রুপার মূল্যের সমপরিমাণ হয়, তাহলে বন্ধক ওপর দাতার কুরবানী ওয়াজিব। তবে সেই বন্ধকি টাকা ছাড়া যদি তার কাছে অন্য কোনো টাকা না থাকে, যার দ্বারা সে কুরবানী করবে অথবা প্রয়োজনাতিরিক্ত এমন কোনো জিনিস না থাকে, যা বিক্রি করে কুরবানী করবে, তাহলে তার ওপর কুরবানী করা ওয়াজিব নয়। 

له دین حال على مقر مليء وليس عنده ما يشتريها به لا يلزمه الاستقراض ولا قيمة الأضحية إذا وصل الدين إليه – الفتاوى البزازية مع الهندية – رقم: 287 من الجزء السادس- ط. زكريا

Scroll to Top