১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৯২:

সম্পদশালী পিতার সন্তানদের ওপর কুরবানী ওয়াজিব? 

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 01/06/2025

সম্পদশালী পিতার সন্তানদের ওপর কুরবানী ওয়াজিব? 

উত্তর

পিতার নামে সম্পদ থাকলে সন্তানদের ওপর কুরবানী ওয়াজিব হয় না। তবে সন্তান যদি সাড়ে ৫২ তোলা রুপার মূল্যের সমপরিমাণ নগদ অর্থের মালিক হয় বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বাদ দিয়ে এই পরিমাণ সম্পদ তার মালিকানায় থাকে এবং সে বালিগ হয়, তাহলে তার ওপর কুরবানী ওয়াজিব হবে, অন্যথায় নয়। 

وأما شرائط الوجوب : منها اليسار وهو ما يتعلق به وجوب صدقة الفطر دون ما يتعلق به وجوب الزكاة … والموسر في ظاهر الرواية من له مائتا درهم أو عشرون دينارا أو شيء يبلغ ذلك سوى مسكنه ومتاع مسكنه ومركوبه وخادمه في حاجته التي لا يستغني عنها. – الفتاوى الهندية – رقم: 292 من الجزء الخامس- ط. زكريا

Scroll to Top